১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ৩০ জানু ২০২৪ ০৭:০১
জগন্নাথপুর প্রতিনিধি:- সুনামগঞ্জের জগন্নাথপুর “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০২ দিনব্যাপী “জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৫তম বিজ্ঞান মেলা)’র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪৫তম বিজ্ঞান মেলা উপলক্ষে সোমবার সকালে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ০২ দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলামে সভাপতিত্বে বিকাল ৪ টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, জগন্নাথপুর সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা রিয়াদ বিন ইব্রাহিম ভুঞ্জা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার আক্তারুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কাউছার আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার বিলাল হোসেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মাসুম বিল্লাহ,
উপজেলার বিভিন্ন দপ্তরের অন্যান্য অফিসারগণ ও বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্যরা। এর আগে মেলায় প্রদর্শিত বিভিন্ন প্রজেক্টগুলো পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্যরা।
উল্লেখ্য, উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায়(স্কুল পর্যায়ে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রদর্শনীর স্টল অংশগ্রহণ করেছে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও সেরা স্টল এবং অংশগ্রহণকারী সকল স্টলকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | ||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766