সুনামগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

প্রকাশিত:সোমবার, ২৯ জানু ২০২৪ ০৬:০১

সুনামগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

Manual8 Ad Code
সুরমাভিউ:-  সুনামগঞ্জ বিশ্ব কুষ্ঠ দিবস পালিত জেলা সিভিল সার্জন অফিস ও লেপ্রা বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় র‍্যলি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার সকালে বর্ণাঢ্য র‍্যলি ও আলোচনা সভা জেলা সিভিল সার্জন ডাঃআহম্মদ হোসেন সভাপতিত্বে  অনুষ্টিত হয়। এ সময় আত্মর্যাদার পরিবেশ, কুষ্ঠ-কলঙ্কের হবে শেষ বিষয়ে আলোচনা হয়।
এতে উপস্হিত ছিলেন ডাঃআহম্মদ হোসেন, সিভিল সার্জন সুনামগঞ্জ, ডাঃ শুকদেব সাহা, ডেপুটি সিভিল সার্জন, সুনামগঞ্জ,ডাঃ শরীফুল আবেদীন কমল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ ডাঃসনজিত রঞ্জন তালুকদার, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, সুনামগঞ্জ সদর,সুনামগঞ্জ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র শীল, সিভিল সার্জন অফিস,সুনামগঞ্জ, ইপিআই সুপার,ডিএসআই,ক্যাশিয়ার,টিএলসিএ,প্রধান সহকারী  সহ সিভিল সার্জন অফিস ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়,সুনামগঞ্জ সদর,সুনামগঞ্জ এর কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ সাংবাদিক সহ অন্যান্যরা।
এখানে উল্লেখ্য সুনামগঞ্জ জেলাতে বর্তমানে ৩ জন কুষ্ঠু রোগী চিকিৎসাধীন আছে,এবং সিভিল সার্জন অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে এবং লেপ্রা বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় বিভিন্ন কুষ্ঠ রোগী সনাক্তকরণ, চিকিৎসা,পুনর্বাসন কার্যক্রম চলমান আছে।
বর্তমানে সুনামগঞ্জ জেলায় ৩ জন চিকিৎসাধীন কুষ্ঠরোগী আছে। এছাড়াও প্রায় শতাদিক  জন চিকিৎসা শেষ করে পরিবারের সাথে বসবাস করছে। তাদের মধ্যে অনেকে প্রতিবন্ধী এবং সমাজসেবা অধিদপ্তর থেকে বিভিন্ন ভাতা পাচ্ছেন। এ রোগের প্রাথমিক অবস্থায় চিকিৎসা গ্রহন করলে প্রতিবন্ধীতা রোধ করা সম্ভব।

এ সংক্রান্ত আরও সংবাদ