জগন্নাথপুরে বেইলি সেতু ভেঙে নদীতে পড়ে যাওয়া সেই ট্রাক উদ্ধার ৫ মাস পর তুলা হচ্ছে

প্রকাশিত:Sunday, 28 Jan 2024 06:01

জগন্নাথপুরে বেইলি সেতু ভেঙে নদীতে পড়ে যাওয়া সেই ট্রাক উদ্ধার ৫ মাস পর তুলা হচ্ছে

Manual2 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি:-  জগন্নাথপুরের ইছগাঁও এলাকায় নলজুর নদী থেকে উদ্ধার করা ট্রাক সুনামগঞ্জের জগন্নাথপুরে বেইলি সেতু ভেঙে ট্রাক ডুবে চালক ও হেলপার নিহতের ঘটনার পাঁচ মাস পর সেই ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

Manual5 Ad Code

আজ রোববার উপজেলার নলজুর নদী থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল শনিবার সকাল ১০ টায় থেকে ৩০ জন শ্রমিক ট্রাকটি উদ্ধারে কাজ শুরু করেন।

বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নদীতে বেশি পানি থাকায় এত দিন ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি। ট্রাকটি উদ্ধারের পর জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট সিমেন্টবোঝাই ট্রাকটি সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের ইছগাঁও এলাকার কাটাগাঙ্গ বেইলি সেতু ভেঙে নদীতে ডুবে যায়। পরে দুই ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ডুবন্ত ট্রাকের ভেতর থেকে চালক ওমর ফারুক ও হেলপার জাকির হোসেন কলিন্সের মরদেহ উদ্ধার করে।

Manual2 Ad Code

সেতু ভেঙে নদীতে সিমেন্টবোঝাই ট্রাক, চালকসহ দুজনের মরদেহ উদ্ধারসেতু ভেঙে নদীতে সিমেন্টবোঝাই ট্রাক, চালকসহ দুজনের মরদেহ উদ্ধার

Manual8 Ad Code

এ ঘটনায় ওই রাতেই অতিরিক্ত মালবোঝাই ট্রাক উঠে বেইলি সেতু ভেঙেছে—এমন অভিযোগ এনে জগন্নাথপুর থানায় গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে ৩ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

Manual4 Ad Code

মামলার ব্যাপারে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, নিহত ওই দুজনের ময়নাতদন্তের প্রতিবেদন এখনো আসেনি। মামলার তদন্তকাজ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মামলার প্রতিবেদন (চার্জশিট) আদালতে দাখিল করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ