দোয়ারাবাজারে ‘মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে প্রার্থী হচ্ছেন লাইলী আক্তার (লাকি)

প্রকাশিত:Wednesday, 24 Jan 2024 09:01

দোয়ারাবাজারে ‘মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে প্রার্থী হচ্ছেন লাইলী আক্তার (লাকি)

Manual1 Ad Code
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:-  ‘তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগান হৃদয়ে ধারণ করে আসন্ন দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ‘মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে প্রার্থী হচ্ছেন লাইলী আক্তার (লাকি)।ইতোমধ্যেই উপজেলাবাসীকে পোস্টারের মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে নিজের প্রার্থিতার কথা জানান দিচ্ছেন তিনি। সমাজের নিপীড়িত ও নির্যাতিত মানুষের অধিকার আদায় নিয়ে। এরই ধারাবাহিকতায় এবার জনপ্রতিনিধি হয়ে সরাসরি মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

লাইলী আক্তার (লাকি) বলেন, ‘তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ’। এরই অংশ হিসেবে দোয়ারাবাজার উপজেলাকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা করতে ভূমিকা রাখতে চাই। তিনি বলেন, আসন্ন দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ‘মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা রয়েছে। ভোটের মালিক জনগণ। তারাই তাদের ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন আগামীর নেতৃত্ব।

Manual5 Ad Code

লাইলী আক্তার (লাকি) আরও বলেন, বর্তমান সময়ে সকল স্থানে শিক্ষিত তরুণরা মূল্যায়িত হচ্ছে। তরুণ নেতৃত্বই পাল্টে দিচ্ছে সমাজের অসঙ্গতি, আনছে আমূল পরিবর্তন। তিনি বলেন, আমার এই পদে আরো যারা প্রার্থী হবেন তাদের মধ্যে জনগণ যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ