সুনামগঞ্জের দুটি হাওর বাঁচাতে পাটলাই নদী খনন বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত:শুক্রবার, ১৯ জানু ২০২৪ ০৭:০১

সুনামগঞ্জের দুটি হাওর বাঁচাতে পাটলাই নদী খনন বন্ধের দাবিতে মানববন্ধন

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:-  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মহালিয়া এবং গুরমার হাওর বাঁচাতে পাটলাই নদী খনন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

Manual1 Ad Code

আজ (১৯ জানুয়ারি) শুক্রবার সকালে তাহিরপুর উপজেলার সুলেমানপুর বাজারে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

তাহিরপুর উপজেলার ২ নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রফের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য সিরাজুল হকের সঞ্চলনায় বক্তব্য রাখেন, মাওলানা এনামুল হক, সাবেক ইউপি সদস্য আলকাছ উদ্দিন, জুনায়ে আহমদ, সিব্বির আহমদ, রফিক উদ্দিন প্রমুখ।

Manual3 Ad Code

মানববন্ধনে বক্তরা বলেন, এই নদী খনন করা হচ্ছে না, নদীরপাড়ে বসবাসরত মানুষের ঘর-বাড়ি ও ফসলি জমি নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। নদী খননের মাধ্যমে হুমকির মুখে পড়ছে আমাদের মতো অসহায় কৃষকদের শত শত হেক্টর ফসলি জমি। আমরা এই নদী খনন বন্ধের দাবি জানাই, অন্যথায় কটুর আন্দোলন গড়ে তোলা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ