১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৮ জানু ২০২৪ ০৯:০১
সুনামগঞ্জ প্রতিনিধি:- কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র আয়োজনে সুনামগঞ্জ পৌর শহরে সংবাদপত্রের হকার, অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাত-বুধবার- বৃহম্পতিবার রাতে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার হলরুমে প্রায় দুই শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ করেন,কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী।
এসময় কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী বলেন,আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি। সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের অসহায়, দুস্থ ও আর্তমানবতার সেবায় কাজ করছে কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ এ দ্বারা অ্যবাহত থাকবে।দুস্থ অসহায় মানুষ এ সমাজের অংশ তাদের কল্যানে সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন,সহ-সভাপতি রেজওয়ানুল হক রাজা, জেলা ক্রীড়া সংস্থার নিবার্হী সদস্য আনসারুল হক বাবু, কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার নিবার্হী সদস্য শেজুল আহমেদ, জি এম তাশহিজ, ফুটবল এসোসিয়েশন সভাপতি জুনেদ আহমেদ রাজরান, সিনিয়র সদস্য মহসীন মালিক শাহজাহান।
এ ছাড়া উপস্থিত ছিলেন স্কাউট গ্রুপের সদস্য দুর্জয় দত্ত পুরকায়স্থ, আহমেদ নাফিস নোমান, অমিত দাস গুপ্ত, হাকিমুল ইসলাম আইমান, মো: রাব্বির আহমেদ প্রমুখ।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | ||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766