শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই কাংখিত উন্নয়ন শহর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ধাবিত যাচ্ছে – নুরুল হদা মুকুট

প্রকাশিত:রবিবার, ১৪ জানু ২০২৪ ০৯:০১

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই কাংখিত উন্নয়ন শহর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ধাবিত যাচ্ছে – নুরুল হদা মুকুট

Manual6 Ad Code

ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি:-  সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই কাংখিত উন্নয়ন শহর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ধাবিত যাচ্ছে। ৫ম বারের মতো দেশের প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দেশের উন্নয়নের সাথে ছাতক-দোয়ারার উন্নয়নও নেত্রীর হাত ধরেই হবে। দেশের কোন অঞ্চল উন্নয়ন বঞ্চিত থাকবে না। ছাতক-দোয়ারার আওয়ামীলীগকে সু-সংগঠিত করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশাশালী করা আহবান জানিয়ে তিনি বলেন, আওয়ামীলীগ সরকার সব সময়ই দেশের মানুষের কল্যানে কাজ করে আসছে, ভবিষ্যতেও এর ব্যতিক্রম হরে না।

রোববার (১৪ জানুয়ারি) ছাতকে আওয়ামীলীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual7 Ad Code

জেলা আওয়ামীলীগের সদস্য, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল হোসেসন সজলের সভাপতিত্বে ও সিলেট মহানগর শ্রমিকলীগ নেতা সজিব মালাকারের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী।

বিশেষ বক্তার বক্তব্যে রাখেন সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী।

Manual3 Ad Code

এসময় শামীম চৌধুরী নেতা-কর্মীদেও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নেতা-কর্মীদের সাথে নিয়েই ছাতক-দোয়ারার মানুষের ভাগ্যোন্নয়নে উন্নয়নে কাজ করে যাবো।

Manual6 Ad Code

ছাতক-দোয়ারা উপজেলা ও ছাতক পৌর আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত সভায় বক্ত্য রাখেন, আওয়ামীলীগ নেতা ফরিদ আহমদ তারেক, আওলাদ আলী রেজা, আব্দুস শহীদ মুহিত, শামীমুল ইসলাম শামীম, জেলা আওয়ামী লীগের সদস্য মাসুদ সরদার, রেজা মিয়া তালুকদার প্রমুখ।

Manual7 Ad Code

কর্মী সভায় শেষে শামীম চৌধুরীর আয়োজনে নেতাকর্মী সহ ২৫ হাজার নানা শ্রেনীর মানুষকে সাংসদ নির্বাচনে পরাজয়ের পর ও বিরানী খাবাইলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ