সুনামগঞ্জ-৩ আসনের এমপি এম এ মান্নান’কে আশরাফুল ইসলামের অভিনন্দন

প্রকাশিত:মঙ্গলবার, ০৯ জানু ২০২৪ ১১:০১

সুনামগঞ্জ-৩ আসনের এমপি এম এ মান্নান’কে আশরাফুল ইসলামের অভিনন্দন

Manual5 Ad Code

সিলেট অফিস :-  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়া পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কে অভিনন্দন জানিয়েছেন সদ্য জাতীয় নির্বাচনে জগন্নাথপুর – শান্তিগঞ্জ উপজেলা আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী এবং যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা, আশরাফুল ইসলাম আশরাফ ।

Manual1 Ad Code

আজ সোমবার ( ৮ জানুয়ারী) এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রী এম এ মান্নান সহ সুনামগঞ্জ জেলার নৌকার বিজয়ী প্রার্থীদের এ অভিনন্দন জানান।

Manual6 Ad Code

আশরাফুল ইসলাম আশরাফ অভিনন্দন বার্তায় বলেন, সুনামগঞ্জ -৩ আসনের জনসাধারণ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকেই মূল্যায়ন করেছেন এবং ভোটাররা নৌকার প্রার্থীর পক্ষেই রায় দিয়েছেন।এবং নির্বাচনে দিন রাত পরিশ্রম করে পরিকল্পনা মন্ত্রীকে বিজয়ী করায় জগন্নাথপুর-শান্তিগঞ্জ উপজেলার সর্বস্তরের জণগণ এবং আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান আশরাফুল ইসলাম আশরাফ।

তিনি বলেন, দেশের মানুষ এখন উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। মানুষ বুঝতে পেরেছেন যে- শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই। তাই রবিবার দিনভর সুনামগঞ্জ -৩ আসনের ভোটাররা নৌকা মার্কায় তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যেহেতু মন্ত্রী নিজেই বলেছেন এই নির্বাচনই উনার শেষ নির্বাচন তাই আশা করি আমাদের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর হাত ধরে আগামী ৫ বছর সুনামগঞ্জ -৩ (জগন্নাথপুর – শান্তিগঞ্জ) আসন উন্নয়নের জোয়ার অব্যাহত থাকবে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ