১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ০৯ জানু ২০২৪ ১১:০১
সিলেট অফিস :- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়া পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কে অভিনন্দন জানিয়েছেন সদ্য জাতীয় নির্বাচনে জগন্নাথপুর – শান্তিগঞ্জ উপজেলা আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী এবং যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা, আশরাফুল ইসলাম আশরাফ ।
আজ সোমবার ( ৮ জানুয়ারী) এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রী এম এ মান্নান সহ সুনামগঞ্জ জেলার নৌকার বিজয়ী প্রার্থীদের এ অভিনন্দন জানান।
আশরাফুল ইসলাম আশরাফ অভিনন্দন বার্তায় বলেন, সুনামগঞ্জ -৩ আসনের জনসাধারণ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকেই মূল্যায়ন করেছেন এবং ভোটাররা নৌকার প্রার্থীর পক্ষেই রায় দিয়েছেন।
তিনি বলেন, দেশের মানুষ এখন উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। মানুষ বুঝতে পেরেছেন যে- শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই। তাই রবিবার দিনভর সুনামগঞ্জ -৩ আসনের ভোটাররা নৌকা মার্কায় তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যেহেতু মন্ত্রী নিজেই বলেছেন এই নির্বাচনই উনার শেষ নির্বাচন তাই আশা করি আমাদের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর হাত ধরে আগামী ৫ বছর সুনামগঞ্জ -৩ (জগন্নাথপুর – শান্তিগঞ্জ) আসন উন্নয়নের জোয়ার অব্যাহত থাকবে।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | ||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766