১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ০৩ জানু ২০২৪ ০৭:০১
সুরমাভিউ:- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রদপ্রার্থী সুনামগঞ্জ-৩ আসনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সিলেট-১ আসনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সুনামগঞ্জ-৫ আসনে মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-৪ আসনে ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-২ আসনে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী (আল-আমিন চৌধুরী) ও সুনামগঞ্জ-১ আসনে এডভোকেট রনজিত সরকার এর নৌকা মার্কার সমর্থনে সিলেট সুনামগঞ্জ ফ্রেন্ডশীপ সোসাইটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) বাদ মাগরিব নগরীর আম্বরখানা বুলবুল ম্যানশন মার্কেটের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এস এম বিল্লাহ এর সভাপতিত্বে ও ইউসুফ সেলুর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের সভাপতি ডা. এম এ রকিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক মনোরঞ্জন তালুকদার, ধল উন্নয়ন সংসদের সভাপতি খালেদ মিয়া, নারী নেত্রী শিরিন আক্তার চৌধুরী, সাহেদা বেগম, অমিত দেব প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচেন নৌকা মার্কার প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। সভা শেষে নৌকা মার্কার প্রার্থীদের বিজয়ের লক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | ||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766