দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার বিকল্প নেই: কবীর বিন আনোয়ার

প্রকাশিত:রবিবার, ৩১ ডিসে ২০২৩ ০৮:১২

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার বিকল্প নেই: কবীর বিন আনোয়ার

Manual1 Ad Code

সুরমাভিউ:-  বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও মাননীয় প্রধান মন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবীর বিন আনোয়ার বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। স্বাধীনতার পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকারের ৪ মেয়াদে যে উন্নয়ন হয়েছে, আর কখনো কোনো সরকার ক্ষমতায় এসে এতো উন্নয়ন করতে পারবে না। শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনা।

Manual5 Ad Code

তিনি রবিবার (৩১ ডিসেম্বর) সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এডভোকেট রনজিত সরকার এর সমর্থনে দিনব্যাপী মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন স্থানে পথসভা ও নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণ শেষে মহিষখলা বাজারে বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট রনজিত সরকার বলেন, আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। আপনাদের ভোট নিয়ে এমপি নির্বাচিত হতে চাই। আমার একটাই লক্ষ্য সুনামগঞ্জ-১ আসনের উন্নয়ন। আমি জোর করে ভোট চাইবো না, আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনাদের পছন্দের প্রার্থীকেই মুল্যবান ভোটটি দিবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের ভালোবাসায় সবসময় সিক্ত হতে চাই।

Manual6 Ad Code

বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দিন সিরুর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সহ সভাপতি আব্দুর জব্বার, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চামারধানী ইউপি চেয়ারম্যান আলমগীর খছরু, সদস্য ও বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ, মধ্যনগর সদর ইউপি চেয়ারম্যান সঞ্জীব তালুকদার টিটু, সাবেক চেয়ারম্যান প্রবির বিজয় তালুকদার, বংশীকুন্ডা দক্ষিণ ইউপি সাবেক চেয়ারম্যান সাঈদুর রহমান, বংশীকুন্ডা দক্ষিণ ইউপি সাবেক চেয়ারম্যান আজিম মাহমুদ, চামারদানী  ইউপি সাবেক চেয়ারম্যান প্রবাকর তালুকদার পান্না, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন তালুকদার, তনুজ কান্তি দে, প্রচার সম্পাদক গোপাল সরকার, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রিপন সরকার, মধ্যনগর উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক বিদ্যুৎ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম সোহাগ, শিক্ষক মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোবারক হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন তালুকদার, মধ্যনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আলভী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম রেজা, জহির প্রমুখ।

Manual7 Ad Code

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ