১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ২৯ ডিসে ২০২৩ ১১:১২
সুরমাভিউ:- জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও উন্নত-স্মার্ট বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি অত্যন্ত মেধাবী ও বিনয়ী। সরকারকে সাহায্য-সহযোগিতা করার অনুরোধ জানান মদনমোহন কলেজের প্রভাষক ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুয়েবুর রহমান সুয়েব।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব ও জনকল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সৈনিক সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন হাওর এলাকায় উন্নয়ন করে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন। এলাকাবাসীর প্রেরণা, সাহস-শক্তি ও নিরাপদ ঠিকানাই হলো মোয়াজ্জেম হোসেন রতন। সবাই যেকোনো সময় তাঁকে কাছে পায়। হাওর এলাকার দুর্দিনের সাথি, বটবৃক্ষের ন্যায় নেতা-কর্মীদের ও সাধারণ মানুষদের আপন করে আগলে রেখেছেন আমাদের রতন এমপি। দলের জন্য চারটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে অত্যাধুনিক অফিস তৈরি করেছেন। দলীয় অনুষ্ঠন ও সর্বসাধারণের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য সুযোগ করে দিয়েছেন। রাত দিন হাওরপাড়ের মানুষদের নিয়ে ভাবেন, বেশির ভাগ সময় হাওর অঞ্চলে চষে বেড়ান। মানুষতো এমন নেতা চায়। আবারো মোয়াজ্জেম হোসেন রতনকে সহযোগিতা করে শেখ হাসিনার উন্নত-স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কেটলি মার্কায় ভোট চেয়ে জনসাধারণকে অনুরোধ জানান।
আওয়ামীলীগ নেতা সুয়েবুর রহমান ২৯ ডিসেম্বর-২০২৩ শুক্রবার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার, গোলকপুর বাজার, সুখাইর বাজার, জয়শ্রিবাজার, বরইবাজার, শান্তিপুরবাজার, শেখেরগাঁও, নকলখলা বাজার, বাকরপুরবাজার ও বিভিন্ন গ্রামে মোয়াজ্জেম হোসেন রতনকে কেটলি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকলকে অনুরোধ জানান।
সুয়েবুর রহমানের সাথে গণসংযোগে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়া, সুখাইর রাজাপুর, উত্তর ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মোঃ মোরশেদ মিয়া, কবির মেম্বার, বাবলু মেম্বার, যুবলীগ নেতা নজির তালুকদার, শান্ত, স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন, ছাত্র তুহিন, জয়শ্রী ইউপি আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব নুরে আলম সিদ্দিকি নুরু, আওয়ামীলীগ নেতা স্বেচ্ছা সেবক, মিস্টার আলম প্রমুখ। বিজ্ঞপ্তি

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | ||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766