সুনামগঞ্জ-৫ আসনের নৌকার প্রার্থীসহ ২সমর্থককে শোকজ

প্রকাশিত:শুক্রবার, ২৯ ডিসে ২০২৩ ০৬:১২

সুনামগঞ্জ-৫ আসনের নৌকার প্রার্থীসহ ২সমর্থককে শোকজ

Manual2 Ad Code
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:-  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৫ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীসহ ২ সমর্থককে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায়, কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছেন নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এই আসনের নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ বেলাল হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে আওয়ামী লীগ প্রার্থী ও তার পক্ষের নেতাদের কারণ দর্শাতে বলা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী  মুহিবুর রহমান মানিক এর সমর্থকরা গত সোমবার (২৫ ডিসেম্বর) বিনা অনুমতিতে দোয়ারাবাজার উপজেলা পরিষদের জায়গায় সভার আয়োজন করে এবং রাত ০৮.০০ ঘটিকার পরেও সেখান থেকে প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা চালে। পরবর্তীতে দোয়ারাবাজার সহকারী কমিশনার (ভূমি), দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সভার কার্যক্রম বন্ধ করে দেন। কিন্তু তারপরেও উপজেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে সমর্থকরা সভাস্থল থেকে বের হয়ে স্লোগানসহ মিছিল বের করে। উক্ত সভার আয়োজক ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য  আব্দুল খালেক এবং তার ছেলে আবুল মিয়া। এভাবে বিনা অনুমতিতে উপজেলা পরিষদ চত্বরে সভা আয়োজনের মাধ্যমে তারা অন্য প্রার্থীদের কাছে এই বার্তা প্রদান করতে চাইছে যে, প্রশাসন আওয়ামীলীগ সমর্থীত প্রার্থীর পক্ষে।
এছাড়াও আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী দোয়ারাবাজার সদর ইউনিয়নে ৩টি ক্যাম্প (আখড়া মার্কেটে ১ টি, পশ্চিম বাজারে ১ টি এবং উপজেলা পরিষদের সামনে ১ টি) থেকে প্রচারনা চালাচ্ছে। বাস্তবে অনুসন্ধান করে এর সত্যতা পাওয়া যায়। এসব এলাকায় আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে যত ব্যানার-পোস্টার টাঙানো হয়েছে, তার অধিকাংশ ক্ষেত্রেই আচরণবিধি লঙ্ঘিত হয়েছে।
আগামী শুক্রবার ২৯ ডিসেম্বর দোয়ারাবাজার উপজেলা পরিষদে নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীর হাজির হয়ে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ