দেশ ও জনগণের স্বার্থে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই – এডভোকেট রনজিত সরকার

প্রকাশিত:Monday, 25 Dec 2023 07:12

দেশ ও জনগণের স্বার্থে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই – এডভোকেট রনজিত সরকার

Manual1 Ad Code

সুরমাভিউ:-  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকার বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করছেন। আওয়ামী লীগ জনগণের ভরসাস্থল। দেশের মানুষ চায় উন্নয়ন ও শান্তি। আওয়ামী লীগ সরকার তা নিশ্চিত করে যাচ্ছেন।

Manual7 Ad Code

তিনি আরো বলেন, বাংলাদেশের যত উন্নয়ন সবই আওয়ামী লীগের আমলে হয়েছে। আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে। দেশ ও জনগণের স্বার্থে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।

তিনি রবিবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী জামালগঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজার ও গ্রামে আয়োজিত নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফ, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, জামালগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাফিজা আক্তার, সাধারণ সম্পাদক শিরিনা আক্তার, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল খালিক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশাররফ মিয়া, বেহলি ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, সাবেক চেয়ারম্যান মতিউর রহমান, ভীমখালী ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতি আক্তারুজ্জামান শাহ, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক  মিটন পাল, মহিলা নেত্রী আছমা বেগম, জামালগঞ্জ উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রইছ উদ্দিন, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট নাসির আফিন্দী, জেলা শ্রমিক লীগের সদস্য সায়েম পাঠান, জামালগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সহ সম্পাদক এডভোকেট রুকন মিয়া, জামালগঞ্জ মৎস্যজীবি লীগের সাবেক সভাপতি জাবেদ জাহাঙ্গীর, জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সাচনা বাজার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, জামালগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক সভাপতি দেলোয়ার পাশা তারেক, বুরহান, জামাল, ওলি, সাবেক ছাত্র লীগ নেতা জয়াসিশ লিটন, জামালগঞ্জ উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক আরিফ আলম লিমন প্রমুখ।

Manual7 Ad Code

এছাড়াও জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ