১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ২৪ ডিসে ২০২৩ ০৫:১২
সরেজমিন দেখা যায়, শ্রাপুরবাজার থেকে বড়কাপন পর্যন্ত ৭ কিলোমিটার সড়কে বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। কোথাও কোথাও সড়কের একাংশ ধসে পড়েছে। হেলেদুলে যাত্রী ও মালামাল নিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলছে যানবাহন। এলাকার শিক্ষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ১২ বছর আগে এ ৭ কিলোমিটার সড়ক পাকা করা হয়। এ সড়ক দিয়ে তিন ইউনিয়নের ১০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ হাজারো মানুষ হেঁটে ও যানবাহনে উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায় ৫০ টি গ্রামের মানুষকে।
স্থানীয়রা জানান, দেশ উন্নয়নের জোয়ারে ভাসলেও কাজ হয়নী এ ৭ কিলোমিটার সড়কে। শ্রীপুরবাজার থেকে বড়কাপন সড়কে দিয়ে প্রত্যন্ত অঞ্চলের লক্ষাধিক মানুষ চলাচল করে।। এই সড়ক দিয়ে শ্রীপুরবাজার হাজী কুনু মিয়া উচ্চ বিদ্যালয়, দারুল হেরা দাখিল মাদ্রাসাসহ আরও সরকারি বেসরকারি অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সড়কের বেহাল দশায় যান চলাচল কমে গেছে। ফলে শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ীসহ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
গণমাধ্যম কর্মী কামাল উদ্দীন জানান, এ অঞ্চলের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। সড়ক চলাচলের অনুপযোগী হওয়ায় উৎপাদিত কৃষি পণ্য স্হানীয় শ্রীপুরবাজার,মঙ্গলপুরবাজার হেটে নিয়ে যাওয়া সম্ভব হয়না। শ্রীপুরবাজার থেকে বড়কাপন সড়ক এটি আমাদের জেলা শহরে যাওয়ার একমাত্র প্রধান সড়ক। গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে ৩ ইউনিয়নের ৫০ টি গ্রামের মানুষ আসা যাওয়া করে। কিন্তু সড়কের পিচঢালাই উঠে এত গর্তের সৃষ্টি হয়েছে। একবার যে সড়কে যাতায়াত করলে দ্বিতীয়বার আর যাওয়ার ইচ্ছে হয়না।
পান্ডারগাওঁ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ বলেন, এ সড়কের কাজের জন্য টেন্ডার হয়ে গেছে, জাতীয় সংসদ নির্বাচনের জন্য কাজ স্থগিত রয়েছে। নির্বাচন পরে কাজ শুরু হবে।
দোয়ারাবাজার উপজেলার এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ বলেন জাতীয় নির্বাচনের আগেই সংস্কারে কাজ শুরু হবে।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | ||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766