১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ২৩ ডিসে ২০২৩ ০৫:১২
সুরমাভিউ:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকার বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ উন্নতির চূড়ান্ত শিখরে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে আজ রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। দেশের অর্থনীতির চাকাকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে উত্তরণ করে উন্নয়নশীল দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন।
তিনি আরো বলেন, দেশে দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়ন হচ্ছে। দেশে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে ভোটদিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি।
তিনি শনিবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপী জামালগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফ, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল খালিক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশাররফ মিয়া, বেহলি ইউনিয়ন চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, সাবেক চেয়ারম্যান মতিউর রহমান, ভীমখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান শাহ, উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মিটন পাল, বেহলি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুরঞ্জিত তালুকদার, জামালগঞ্জ উপজেলার ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্বা শ্রীকান্ত তালুকদার, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রইছ উদ্দিন, সাচনা বাজার বনিক সমিতির সভাপতি চিত্র রঞ্জন পাল, সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ, সাংগঠনিক সেলিম আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সুদাংশু দে, অনন্ত পাল, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট নাসির আফিন্দী, জেলা শ্রমিক লীগের সদস্য সায়েম পাঠান, জামালগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আাহবায়ক জসিম উদ্দিন, সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সহ সম্পাদক এডভোকেট রুকন মিয়া, জামালগঞ্জ মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি জাবেদ জাহাঙ্গীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোস্তফা কামাল, স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য আজাদ মিয়া, সাচনা বাজার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, জামালগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক সভাপতি দেলোয়ার পাশা তারেক, ব্যবসায়ী মানিক পাল, মনি পাল, সুধির রায়, পিন্টু বনিক, বাবুল রায়, শফিক আলম, জসিম উদ্দিন, অজিত পাল, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফ আলম লিমন, বুরহান, জামাল, ওলি, সাবেক ছাত্র লীগ নেতা জয়াসিশ লিটন, জামালগঞ্জ উপজেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ আরিফ আহমেদ লিমন প্রমুখ।
এছাড়াও জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | ||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766