১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১৯ ডিসে ২০২৩ ১০:১২
সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কলামিস্ট মোঃ নিজাম উদ্দিন’কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন পোস্টে কমেন্টসের মাধ্যমে প্রকাশ্যে অনেকে ভয়ভীতি প্রদর্শন সহ প্রাণনাশের হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বিবৃতির মাধ্যমে সুনামগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মোঃ নিজাম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত নেতা সাবেক চেয়ারম্যান, সমসাময়িক প্রেক্ষাপটের উপর একজন ভালো লেখক ও কলম সৈনিক। তার লেখাতে দেশপ্রেম দায়িত্ববোধ ফুটে উটে দলের সবার কাছে সে একজন সমাদৃত সংগঠক ও লেখক। তার বিরুদ্ধে কুচক্রী মহলের যে কোন অতৎপরতা আমরা রুখে দাঁড়াবো ইন শা আল্লাহ। তাকে ভয়ভীতি প্রদর্শন সহ প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সুনামগঞ্জ জেলা বিএনপি।
যৌথ বিবৃতিতে প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক,সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | ||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766