ঈগল প্রতীক পেলেন শামীম চৌধুরী

প্রকাশিত:সোমবার, ১৮ ডিসে ২০২৩ ০২:১২

ঈগল প্রতীক পেলেন শামীম চৌধুরী

Manual1 Ad Code

সুরমাভিউ:-  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে ‘ঈগল’ প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী।

সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের নির্ধারিত দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী শামীম চৌধুরীর চাহিদা অনুযায়ী এ প্রতীক বরাদ্দ দেন।

Manual8 Ad Code

এছাড়া এই আসনে আওয়ামী লীগের মনোনীত মহিবুর রহমান মানিক নৌকা প্রতীক, গণফোরামের আইয়ুব করম আলী উদীয়মান সূর্য প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) আজিজুল হক আম প্রতীক, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র আবু সালেহ একতারা প্রতীক, জাতীয় পার্টি (জেপি’র) এডভোকেট মনির উদ্দিন বাইসাইকেল প্রতীক, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মো. আশরাফ হোসেন টেলিভিশন প্রতীক, জাতীয় পার্টির মো. নাজমুল হুদা লাঙ্গল প্রতীক এবং কৃষক শ্রমিক জনতা লীগের হাজী আব্দুল জলিল গামছা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন।

Manual2 Ad Code

প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল রোববার। আজ সোমবার প্রতীক বরাদ্দ চলছে। প্রতীক পাওয়ার পর থেকে নির্বাচনী আচরণবিধি মেনে আনুষ্ঠানিক প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।

Manual8 Ad Code

আগামী ৭ জানুয়ারি ভোটের দিন নির্ধারণ করে গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তপশিল অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ১ থেকে ৪ ডিসেম্বর বাছাই, ৬ থেকে ১৫ ডিসেম্বর আপিল ও শুনানি, ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়। ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারের সময় বেঁধে দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ