সুনামগঞ্জের ৫টি আসনে কে কোন প্রতীক পেলেন

প্রকাশিত:সোমবার, ১৮ ডিসে ২০২৩ ০২:১২

সুনামগঞ্জের ৫টি আসনে কে কোন প্রতীক পেলেন

Manual4 Ad Code

সুরমাভিউ:-  সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর) আসনে প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রনজিত চন্দ্র সরকার  নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন কেটলি প্রতীক, আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য মো. সেলিম আহমদ ঈগল প্রতীক, বাংলাদেশ কগ্রেসের নবাব সালেহ আহমদ ডাব প্রতীক, জাতীয় পার্টির মো. আব্দুল মন্নান তালুকদার লাঙ্গল প্রতীক, তৃণমূল বিএনপির মো. আশরাফ আলী সোনালী আশঁ প্রতীক, গণফ্রন্ট’র মো. জাহানুর রশিদ মাছ প্রতীক, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র মো. হারিছ মিয়া একতারা প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়বেন।

Manual2 Ad Code

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগের মনোনীত চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ নৌকা প্রতীক, মনোনয়ন বঞ্চিত বর্তমান এমপি ড. জয়া সেন গুপ্তা কাচিঁ প্রতীকে এবং আরেক স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব মো. মিজানুর রহমান ঈগল প্রতীক নিয়ে ভোটে অংশগ্রহণ করবেন।

Manual5 Ad Code

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত বর্তমান এমপি এম. এ মান্নান নৌকা প্রতীক এবং তৃণমূল বিএনপি’র মোহাম্মদ শাহীনুর পাশা চৌধুরী সোনালী আশঁ প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়া জাতীয় পার্টির তৌফিক আলী লাঙ্গল প্রতীক ও বাংলাদেশ জাতীয় পার্টির তালুকদার মো. মকবুল হোসেন কাঠাঁল প্রতীক নিয়ে লড়বেন।

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ সাদিক নৌকা প্রতীক এবং জাতীয় পার্টির পীর ফজলুর রহমান লাঙ্গল প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়বেন। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত মো. এনামুল কবির ইমন প্রতীক ঈগল ও মো. মোবারক হোসেন প্রতীক কাচিঁ এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মোহাম্মদ দিলোয়ার আম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।

Manual4 Ad Code

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আওয়ামী লীগের মনোনীত মহিবুর রহমান মানিক নৌকা প্রতীক ও দলের মনোনয়ন বঞ্চিত শামিম আহমদ চৌধুরী ঈগল প্রতীক নিয়ে ভোটের লড়াই করবেন।

Manual4 Ad Code

এছাড়া, গণফোরামের আইয়ুব করম আলী উদীয়মান সূর্য প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) আজিজুল হক আম  প্রতীক, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র আবু সালেহ একতারা প্রতীক,  জাতীয় পার্টি (জেপি’র) এডভোকেট মনির উদ্দিন বাইসাইকেল প্রতীক, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মো. আশরাফ হোসেন টেলিভিশন প্রতীক, জাতীয় পার্টির মো. নাজমুল হুদা লাঙ্গল প্রতীক এবং কৃষক শ্রমিক জনতা লীগের হাজী আব্দুল জলিল গামছা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ