শেখ হাসিনার উপহার নৌকা আপনাদের দিলাম : এড. রনজিত সরকার

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৪ ডিসে ২০২৩ ০৭:১২

শেখ হাসিনার উপহার নৌকা আপনাদের দিলাম : এড. রনজিত সরকার

Manual7 Ad Code

সুরমাভিউ:-  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকার বলেছেন, এই নির্বাচন কোনো ব্যক্তির নির্বাচন নয়, এই নৌকা আমি রঞ্জিত সরকার নৌকা নয়, এই নৌকা বঙ্গবন্ধু হাতে গড়া নৌকা, এই নৌকা আওয়ামীলীগের নৌকা, এই নৌকা জননেত্রী শেখ হাসিনার নৌকা, আমি কেবল বাহক হিসেবে নৌকাটি বহন করে নিয়ে এসেছি। আজকে একজন রাজনৈতিক কর্মী রিক্ত হাতে আপনাদের সামনে হাজির হয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৌকা নিয়ে।

Manual4 Ad Code

তিনি বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual5 Ad Code

জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুকিত চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফ, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল খালিক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল হক, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোশাররফ মিয়া, বেহেলি ইউনিয়ন চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, সাবেক চেয়ারম্যান মতিউর রহমান, ভীমখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান শাহ, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মিটন পাল, বেহলি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুরঞ্জিত তালুকদার, বীর মুক্তিযোদ্বা শ্রীকান্ত তালুকদার, তাহিরপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, সাচনা বাজার বনিক সমিতির চিত্ত রঞ্জন পাল, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট নাসির আফিন্দী।

Manual5 Ad Code

সভায় আরো বক্তব্য রাখেন, সিলেট জেলা শ্রমিক লীগের সদস্য সায়েম পাঠান, জামালগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আাহবায়ক জসিম উদ্দিন, সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সহ-সম্পাদক এডভোকেট রুকন মিয়া, জামালগঞ্জ মৎস্যজীবি লীগের সাবেক সভাপতি জাবেদ জাহাঙ্গীর, জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য আজাদ মিয়া, সাচনা বাজার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, জামালগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক সভাপতি দেলোয়ার পাশা তারেক, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফ আলম লিমন, বুরহান, জামাল, ওলি, মাহবুব, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ আরিফ আহমেদ লিমন, ফাহিম ও জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ