১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ০৮ ডিসে ২০২৩ ০৬:১২
হাসান আহমদ, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি:-
সুনামগঞ্জের ছাতকে অসময়ে নদী ভাঙনের কবলে পড়েছে নদীর তীরবর্তী গোবিন্দগঞ্জ – বিনদপুর পাকা সড়ক। সড়কটির পাকা অংশ নদীতে ভেঙে পড়ায় কারনে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। গত বৃহস্পতিবার সারাদিন বৃষ্টি কারনেই গোবিন্দগঞ্জ-বিনন্দপুর সড়কটি নদীতে ধসে পড়ে যায়। এতে চরম ভোগান্তিতে রয়েছেন তিনটি ইউনিয়নের ২৫টি গ্রামের স্কুল, কলেজ পড়ুয়াসহ লক্ষাধিকের অধিক জনসাধারণ।
এ সড়ক ভাঙ্গনের ঘটনার সাবেক উপজেলা প্রকৌশলী আফছর আহমেদ সরেজমিন তদন্ত করে গত ৫ জানুয়ারী সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলীকে লিখিত ভাবে অবগত করেছেন। এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ড এখনো কোন পদক্ষেপ নেয়া হয়নি বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। জানা যায়, উপজেলার গোবিন্দগঞ্জ -বিনদপুর সড়কের গোবিন্দনগর ফজলিয়া আলীয়া মাদ্রাসা থেকে সিংঙ্গুগুয়া গ্রাম পর্যন্ত ৫০০ গজ পাকা সড়ক অসময়ে ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এ নদীর আগ্রাসী ভাঙনে অনেকেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। বটের খাল নদীর তীরে গোবিন্দনগর এলাকাবাসীর উদ্যোগে সড়কে সংস্কার কাজ কওে ও সড়কটি সচল রাখতে পারেনি।
এব্যাপারে সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, শিক্ষক রেজাদ্দ আহমদ ও যুবসংহতি নেতা ছাহেদ জানান, গত কয়েক দিন ধরে ভাঙন চললে ও এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ড এখনো ব্যবস্থা গ্রহণ করেনি। দ্রæত ভাঙন রোধ করা সম্ভব না হলে অনেক ঘরবাড়ি ও নানা স্থাপনা নদীর গর্ভে বিলীন হয়ে যাবে।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | ||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766