দোয়ারাবাজারে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী আবু সালেহ গণসংযোগ

প্রকাশিত:Tuesday, 05 Dec 2023 09:12

দোয়ারাবাজারে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী আবু সালেহ গণসংযোগ

Manual7 Ad Code
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জ-৫ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবু সালেহ গণসংযোগ করেছেন।
সোমবার রাতে দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় ঘরোয়া নির্বাচনী বৈঠক ও গণসংযোগ করেন। রাতে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ বাংলাবাজার গণসংযোগকালে তিনি সমর্থন,সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন ভোটারসহ সকলের কাছে।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির দোয়ারাবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন, মোঃ আবু হানিফ, জুয়েল আহমেদ, আনোয়ার ফরিদ, আব্দুস সোবহান, লিটন মিয়া, আশরাফ আলী, রইস উদ্দিন, লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার নেত্রী বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ