ছাতকে খামারিদের মধ্যে ভেড়া ও ছাগলের ঘর নির্মানের চেক হস্তান্তর

প্রকাশিত:রবিবার, ০৩ ডিসে ২০২৩ ০৫:১২

ছাতকে খামারিদের মধ্যে ভেড়া ও ছাগলের ঘর নির্মানের চেক হস্তান্তর

Manual2 Ad Code

ছাতক প্রতিনিধি:-  সুনামগঞ্জের ছাতকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন ( এলডিডিপি)র‘ আওতায় জল বায়ূ সহিঞ্চু ভেড়া ও ছাগল পালনের জন্য উপজেলার ৫০ জন খামারিকে ২৫ হাজার টাকা করে ১২ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

Manual3 Ad Code

রোববার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা.ইমান আল- হোসাইন খামারিদের মধ্যে চেক হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন।

Manual6 Ad Code

চেক হস্তান্তর কালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত ও ভেটেরিনারি সার্জন ডা. ইমান আল- হোসাইন বলেন প্রান্তিক জনগোষ্ঠীর কল্যানে সরকার কাজ করে যাচ্ছে। হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশের অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে পুষ্টির চাহিদা পূরণ ও গরিবের গাভী ছাগল পালন করে নিজেদের পুষ্টি ও আর্থীক চাহিদা পূরণ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখা। বেকারত্ব দুরিকরণ ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কার্যকরী পদক্ষেপ গ্রহন করা।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ