সুনামগঞ্জ-৫ আসনে মানিকের আসনে স্বতন্ত্র প্রার্থী শামীম চৌধুরী

প্রকাশিত:বৃহস্পতিবার, ৩০ নভে ২০২৩ ০৮:১১

সুনামগঞ্জ-৫ আসনে মানিকের আসনে স্বতন্ত্র প্রার্থী শামীম চৌধুরী

Manual1 Ad Code

সুরমাভিউ:-  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৫ (ছাতক দোয়ারাবাজারে) বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুন্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী।

Manual6 Ad Code

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে অংশ হওয়া নিয়ে জেলা আওয়ামী লীগের যুন্ম সাধারন সম্পাদক শামীম আহমদ চৌধুরী এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন,

‘প্রিয় ছাতক দোয়ারাবাজারবাসী, আসসালামু আলাইকুম। আমি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু দলীয় মনোনয়ন না পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশ এবং দলীয় সিদ্ধান্তে আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে আগ্রহী হয়ে স্বতন্ত্রী প্রাথী হিসাবে মনোনয়ন ফরস সংগ্রহ করেছেন। এ আসন নির্বাচিত এমপি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান মানিকের বিরুদ্ধে নব গঠিত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী আওয়ামী লীগ (স্বতন্ত্র প্রাথী) ঘোষণার পর তৃণমূলের নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন।

Manual8 Ad Code

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন নিয়ে প্রকাশ্য বিরোধ রয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিতে। একারণে আসনটির তৃণমূলের নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন শহর থেকে গ্রামে। গোটা নির্বাচনী এলাকা আওয়ামী লীগের দুটি বলয়ে বিভক্ত হয়ে নির্বাচনী প্রচারণা চলছে। একটি হলো কালাম গ্রুপ অন্যটি মানিক গ্রুপ। আর এটি অপেন সিক্রেট ছাতক-দোয়ারাবাজার উপজেলার সব গ্রাম, মহল্লায়-মহল্লায়। এই আসনে আওয়ামী লীগে বিভক্তি দীর্ঘদিনের। দুই যুগেরও বেশি সময় ধরে এ দুই নেতাকে ঘিরে দুটি বলয়ই সক্রিয় রয়েছে। একটির নেতৃত্বে রয়েছেন বর্তমান এমপি মুহিবুর রহমান মানিক, অপর অংশের নেতৃত্বে আছেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। এমপি মুহিবুর রহমান মানিকের শক্ত প্রতিপক্ষ হিসেবে স্বতন্ত্র প্রাথী হয়ে মাঠে রয়েছেন পৌর মেয়র আবুল কালামের ছোট ভাই শামীম আহমদ চৌধুরী।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ