১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ২৮ নভে ২০২৩ ০৫:১১
স্টাফ রিপোর্টার:- গণসচেতনতার মাধ্যমে মাদক ও নেশা জাতীয় দ্রব্যেয়ের অপব্যবহার রোধকল্পে মাদক বিরোধী স্লোগান সম্বলিত কলম, খাতা, স্কেল, জ্যামেতিবক্স বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জীবনকে ভালবাসুন, মাদককে না বলুন’ এই স্লোগান নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফারিহা একাডেমি।
মঙ্গলবার দুপুরে শহরের নতুনপাড়া এলাকায় ফারিহা একাডেমিতে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফারিহা একাডেমির চেয়ারম্যান আসাদুজ্জামান সেন্টু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফারিহা একাডেমির পরিচালক ও ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর (উ:) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ডিএনসি মো. আলী হায়দার রাসেল। সভাপতির বক্তব্য রাখেন ফারিহা একাডেমির অধ্যক্ষ জাহাঙ্গীর আলম।
সভা শেষে কলম, খাতা, স্কেল, জ্যামেতিবক্স বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমির সহকারী শিক্ষক দেবাশীষ তালুকদার। সভায় শিক্ষক শিক্ষার্থী ও গণমাধধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদকদ্রব্য বা নেশা জাতীয় দ্রব্যয়ের অপব্যবহার থেকে বাঁচাতে নিজেদের সন্তানদের প্রতি লক্ষ্য রাখতে হবে। সন্তানেরা কোথায় যায়, কী করে, কাদের সাথে মিশে খেলাধূলা করে।
এসব বিষয়ে কড়া নজর রাখতে হবে। আগামী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলতে মাদককে না বলতে হবে। এসব জঘন্য নেশাজাত দ্রব্য থেকে যুব ও তরুণ সমাজকে বাঁচিয়ে রাখতে হবে। এই জন্য সকলে সহযোগিতা জরুরি প্রয়োজন।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | ||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766