দ্বিতীয় বারের মতো জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পেলেন নাজমুল হুদা হিমেল

প্রকাশিত:সোমবার, ২৭ নভে ২০২৩ ০৯:১১

দ্বিতীয় বারের মতো জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পেলেন নাজমুল হুদা হিমেল

Manual2 Ad Code

সুরমাভিউ:-  সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা ও ছাতক উপজেলা নিয়ে গঠিত এ এলাকা জাতীয় সংসদের ২২৮নং আসন। জাতীয় সংসদ নির্বাচনে টানা দ্বিতীয় বারের মতো জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পেয়েছেন এডভোকেট নাজমুল হুদা হিমেল।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সুনামগঞ্জ-৫ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রথমবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন।

Manual4 Ad Code

এডভোকেট নাজমুল হুদা হিমেল হলেন সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক পিপি, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম এডভোকেট আব্দুল মজিদ মাষ্টারের সুযোগ্য সন্তান।

Manual3 Ad Code

হিমেল ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ