১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ২৪ নভে ২০২৩ ০৫:১১
সুরমাভিউ:- ছাতকে একই স্থানে পর-পর দু’টি দুর্ঘটনা ঘটেছে। ছাতক পৌর সভার রহমতবাগ এলাকায় ছাতক- সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে। সড়কে একটি ট্রাক দাঁড়নো অবস্থায় থাকায় ওই ট্রাকের সাথে সিএনজির ধাক্কা লেগে একটি দুর্ঘটনা ঘটেছে। পরবর্তীতে সিএনজি চালিত একটি অটোরিকশা দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা লেগে সিএনজি চালক সহ ৩ যাত্রী গুরুতর আহত হয়।
বৃহস্পতিবার রাতে দুর্ঘটনায় অটোরিকশা চালক দোয়ারা উপজেলার নৈন গাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র রুসমত আলী (৩০) সহ ৩ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত যাত্রী নোয়ারাই ইউনিয়নের বেতুরা গ্রামের কাওছার আহমদ (২৫) সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
দুর্ঘটনা কবলিত ট্রাক ঢাকা (মেট্রো-ট-১৬-৬৮৫৫) ও অন টেস্ট সিএনজি চালিত অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে। ছাতক থানার এস আই আসাদুজ্জামান আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
এ ব্যাপারে ছাতক থানার ওসি শাহ আলম দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের প্রেক্ষিতে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | ||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766