১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৩ নভে ২০২৩ ০৫:১১
সুরমাভিউ:- সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা টি.এম. শাহাব উদ্দিন। তিনি ২০ নভেম্বর সোমবার দুপুরে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। একই দিন দলীয় কার্যালয় থেকে সুনামগঞ্জ-৫ আসনের মনোনয়ন ফরম সংগ্রহণ করেন টি. এম. শাহাব উদ্দিন। তিনি যুক্তরাজ্যের রদারহাম আওয়ামী লীগ ও শেফিল্ড শ্রমিকলীগের সভাপতি।
মনোনয়ন জমা দান শেষে টি.এম. শাহাব উদ্দিন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সংসদীয় আসন ২২৮ এর মাটি ও মানুষের জন্য কাজ করার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছি। আওয়ামীলীগের মনোনয়ন পেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সুনামগঞ্জ -৫ আসনে নৌকা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো। তিনি আগামীর সফলতায় দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণে সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ছাতক উপজেলার ১০নং দোলার বাজার ইউনিয়নের গোপালপুর লক্ষ্মীপাশা গ্রামের কৃতি সন্তান টি.এম. শাহাব উদ্দিন দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং করোনা কালীন সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সাহায্য সহযোগিতা করেছেন। বিজ্ঞপ্তি

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | ||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766