সুনামগঞ্জ -৩ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন জমা দিলেন আশরাফুল ইসলাম

প্রকাশিত:বুধবার, ২২ নভে ২০২৩ ০৭:১১

সুনামগঞ্জ -৩ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন জমা দিলেন আশরাফুল ইসলাম

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৩ (জগন্নাথপুর -শান্তিগঞ্জ ) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে প্রার্থী হতে চান তরুণ ও প্রতিশ্রুতিশীল রাজনীতিবীদ আশরাফুল ইসলাম আশরাফ । এ লক্ষ্যে তিনি গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।

Manual5 Ad Code

মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফ যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা। নির্বাচনী এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে তিনি এলাকায় নিজের সুদৃঢ় অবস্থান তৈরি করেছেন।

Manual6 Ad Code

আশরাফুল ইসলাম জানান, এলাকার সার্বিক উন্নয়নের মাধ্যমে শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে অংশ নিতে তিনি প্রার্থী হতে চান।

Manual5 Ad Code

আশরাফুল ইসলাম আশরাফ ৯০ দশকে দেশের ছাত্ররাজনীতিতে মাঠ কাঁপানো তুখোড়নেতা ছিলেন। ছাত্রাবস্থায় বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রভাগে থাকার পাশাপাশি এলাকার মানুষের পাশে ছিলেন বন্ধু হয়ে।

ব্রিটেনে রাজনীতি ও পেশাজীবী আশরাফুল ইসলাম আশরাফ আপাদমস্তক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আওয়ামী লীগের রাজনীতিতে অন্তঃপ্রাণ। বর্তমানে  দায়িত্ব পালন করছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হিসেবে।

এ সংক্রান্ত আরও সংবাদ