দোয়ারাবাজারে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার, ২০ নভে ২০২৩ ১১:১১

দোয়ারাবাজারে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

Manual1 Ad Code
দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় উন্নয়ন ও শান্তি সমাবেশ করেছে দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগ। এ সময় বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রবিবার (১৯ নভেম্বর) সন্ধা ৭ টার দিকে উপজেলা সদর ইউনিয়নের মাছিমপুর গ্রামবাসীর উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি ও জামায়াতের দেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে উন্নয়ন ও শান্তি সমাবেশের কথা বলা হলেও এই সমাবেশ ছিল উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার দাবি নিয়ে।

উপস্থিত নেতারা সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপিকে নির্বাচিত করতে ঐক্যের ডাক ঘোষণা করেন। আগামী নির্বাচনে মুহিবুর রহমান মানিক এমপির পক্ষে নৌকার মনোনয়ন দাবি করেন তারা।

Manual5 Ad Code

এ সমাবেশে নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বাধাগ্রস্ত করতে রাজধানীতে সমাবেশের নামে বিএনপি-জামায়াত নৈরাজ্যের সৃষ্টি করেছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভির আশরাফী চৌধুরী।

Manual1 Ad Code

তিনি বলেন, আওয়ামীলীগ সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এ সময় তিনি আওয়ামীলীগ সরকারের উন্নয়ন তুলে ধরেন ও স্থানীয় সংসদ সদস্যের পক্ষে আগামী নির্বাচনে ভোট দাবী করেন।

Manual2 Ad Code

হাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা কৃষক লীগের সহ-সভাপতি বাবু গুরু দাস দে, উপজেলা আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য মিজানুর রহমান মিজু, আওয়ামীলীগ নেতা নুর উদ্দিন আহমদ, গোলাপ মিয়া, উপজেলা আওয়ামীলীগলর সদস্য আব্দুল হামিদ, উপজেলা কৃষকলীগের যুগ্ন আহ্বায়ক তাজুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সদস্য কবির মিয়া, দোয়ারাবাজার উপজেলা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি আমরু মিয়া, উপজেলা আওয়ামীলীগের সদস্য বাবু সোনাধন দে, আওয়ামীলীগ নেতা আলা উদ্দিন, নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক ফিরোজ আহমদ, আওয়ামীলীগ নেতা রিজু মিয়া, কৃষকলীগের সদস্য দুলাল মিয়া, আওয়ামীলীগ নেতা মাইন উদ্দিন, মাঈনুল ইসলাম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামীম হুসাইন, উপজেলা ছাত্রলীগ নেতা এনামুল হাসান হৃদয় প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন মাওলানা আলী হায়দার।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ