সুনামগঞ্জ-৫ আসনের মনোনয়ন ফরম কিনলেন শামীম আহমেদ চৌধুরী

প্রকাশিত:রবিবার, ১৯ নভে ২০২৩ ০৬:১১

সুনামগঞ্জ-৫ আসনের মনোনয়ন ফরম কিনলেন শামীম আহমেদ চৌধুরী

Manual2 Ad Code

সুরমাভিউ:-  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ-৫  আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বর্তমান সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা শামীম আহমেদ চৌধুরী রবিবার (১৯ নভেম্বর ২০২৩) দুপুর ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনেছেন।

Manual2 Ad Code

এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর ২০২৩  থেকে ৫ জানুয়ারি ২০২৪, সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি রবিবার।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ