সুরমাভিউ:- সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে প্রভাবশালী চক্র গোচারণ ভূমি দখলের পায়তারা করার প্রতিবাদে গ্রামবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। বৃহস্পতিবার বিকালে আব্দুল্লাহপুর গ্রামে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
গ্রামবাসী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন গ্রামের প্রভাবশালী আব্দুল লতিফ, আবু রায়হান, হাবুল মিয়া, হক মিয়া, জাহাঙ্গির, সোহেল, আইনুল, গ্রামের একমাত্র গোচারণ ভূমি দখলের পায়তারা করছে তাদের প্রতিনিয়ত হুমকি ধামকিতে গ্রামের মানুষজন ভয় ও আতঙ্কের মধ্যে দিনরাত কাটাচ্ছে।
আব্দুল্লাপুর গ্রামের মৌলা মিয়া জানান গজারিয়া পশ্চিমপাড়া প্রকাশ আব্দুল্লাহপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত বৌলাই নদী পাড়ে পলিমাটি জমে যশমন্তপুর মৌজায় চরজাগানো ভূমিতে দীর্ঘদিন যাবৎ আব্দুল্লাপুর গ্রামের প্রায় ৭০ টি গরিব পরিবার এই গোচারণ ভূমি ব্যাবহার করে আসছে। গ্রামের প্রভাবশালী আব্দুল লতিফ গংদের হুমকিদামকি দামকিতে আজ দিশেহারা গ্রামের মানুষ এ বিষয়ে জামালগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন মরতুজ আলী, মিলন মিয়া, শিপা বেগম সহ আরো অনেকে।
অভিযোগ নিশ্চিত করেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস, জানান বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দোষীদের বিরোদ্ধে আইণগত ব্যাবস্হা নেওয়া হবে।