১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ২৮ অক্টো ২০২৩ ০৮:১০
শনিবার (২৮ অক্টোবর) বিকালে উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে পৃথকভাবে এ বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে। বিক্ষোভ মিছিল করা মধ্যে রয়েছে সুরমা ইউনিয়নের বিভিন্ন মাদরাসার ছাত্র শিক্ষাগন। এ সময় তারা ইসরায়েল বিরোধী ও ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা ফিলিস্তিনের পতাকা উড়ান। এ সময় তাদের ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন মুক্ত করো’, ‘বয়কট ইসরায়ের’সহ বিভিন্ন স্লোগান দেন।
এসময় বক্তারা তারা বলেন সারা বিশ্বের মুসলিমরন ইসরায়েলের এই নির্যাতন অবশ্যই প্রতিহত করবে। প্রতিটি শান্তিকাম মানুষ ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে আছে এবং থাকবে। পৃথিবীর সবচেয়ে তথাকথিক পরাশক্তি আমেরিকা অবশ্যই তাদের লেজ গুটিয়ে নিবে এবং তা তারা পৃথিবীর দেশে দেশে তাদের খবরদারি বন্ধ করবে। তাদের আমরা অনুরোধ করবো আপনারা আপনাদের জায়গায় থাকুন, আরব বিশ্ব থেকে পিছে হটে যান। তাহলে আপনারা ভালো থাকবেন। যদি আপনারা আরব বিশ্বে খবরদারি করেন, তাহলে আপনারা টিকে থাকবেন না।
তারা আরও বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের জনগণের পক্ষে ছিল, আছে এবং থাকবে। জাতির জনক বঙ্গবন্ধু ফিলিস্তিনের মজলুম জনগণের পক্ষে ছিলেন। প্রধানমন্ত্রীও বলেছেন, বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের পক্ষে আছে, থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর লক্ষীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মাষ্টার,বিশিষ্ট রাজনীতিবিদ ইকবাল হোসেন বুলু, বিশিষ্ট সমাজসেবক মনির উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ি ইকবাল হোসেন আকুল, বিশিষ্ট রাজনীতিবিদ শফিকুল ইসলাম আর্মি,মাওলানা উদ্দিন, মাওলা মাহবুব আহমদ প্রমুখ।
Helpline - +88 01719305766