১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ২৮ অক্টো ২০২৩ ০৪:১০
রাজধানীর ফকিরাপুল এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত এক পুলিশ সদস্য মারা গেছেন। শনিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল থেকে ঢাকা টাইমস প্রতিনিধি জানান, বিকালে পুলিশের উর্দি পরা এক ব্যক্তিকে গুরুতর আহতাবস্থায় ঢামেকে আনা হয়। তার উর্দিটি ছিন্ন বিচ্ছিন্ন ছিল। মাথা থেতলানো দেখা গেছে। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে কাকরাইল, বিজয়নগরসহ কয়েকটি এলাকায় সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ গুলিবিদ্ধ অন্তত ২৫ জন ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে বলে জানা গেছে। এছাড়াও কমপক্ষে ৪১ জন আহত হয়েছে বল খবর আসছে।
Helpline - +88 01719305766