দোয়ারাবাজারে যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত:মঙ্গলবার, ২৪ অক্টো ২০২৩ ০৫:১০

দোয়ারাবাজারে যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Manual2 Ad Code
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাফিয়া আক্তার (২০) নামের এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দোযারাবাজার থানা পুলিশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।সাফিয়া আক্তার উপজেলার মৌলারপাড় গ্রামের চাঁন মিয়ার মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় নিহত সাফিয়া ও তার ছোট ভাতিজা রোমন (১০) একই কক্ষে রাত্রি যাপন করেন। মঙ্গলবার ফজরের নামাজের পরে রোমন তাদের সামাজিক মসজিদ মক্তবে পড়তে যান। রোমানকে মক্তবে এগিয়ে দিয়ে এসে পরিবারের সবার অগোচরে সাফিয়া আক্তার নিজ বসতঘরের কক্ষে বসত ঘরের বাশ তীরের সাথে কাপড় পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সাফিয়ার ভাবী রেছমা আক্তার ঘরে প্রবেশ করে সাফিয়াকে ঝুলন্ত দেখে চিৎকার দিলে তার চিৎকার শুনে পরিবারের লোকজন এসে সাফিয়া আক্তারকে ফাঁস থেকে খুলে নিচে নামিয়ে আনেন। খবর পেয়ে দোয়ারাবাজার থানার এসআই আতিয়ার রহমান মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠান।

Manual5 Ad Code

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) মো:বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ