১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ১৬ অক্টো ২০২৩ ০৬:১০
পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৫ অক্টোবর) রাত ১০ টায় দোয়ারাবাজার থানার এসআই মুহাম্মদ আসলাম হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার উষাইরগাঁও গ্রামের যাতায়াতের রাস্তায় অভিযান চালিয়ে ছাতকের বড়কাপন গ্রামের মৃত নুরুল হক’র পুত্র এমদাদুল হককে (৪০) দুই কেজি গাঁজাসহ আটক করে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Helpline - +88 01719305766