দোয়ারাবাজারে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে সুপারী ভারতীয় চিনিসহ আটক ৫

প্রকাশিত:Sunday, 15 Oct 2023 08:10

দোয়ারাবাজারে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে সুপারী ভারতীয় চিনিসহ আটক ৫

Manual3 Ad Code
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে পুলিশ-বিজিবির যৌথ পৃথক অভিযানে সুপারী ও চিনিসহ ৫ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যার থেকে ভোর রাত পর্যন্ত যৌথ বাহিনীর পৃথক দুইটি অভিযানে ইউনিয়নের বড়খাল গ্রামের ফজর আলী সবুর পুত্র আল আমিনের বাড়ী থেকে ভারতীয় ২৮ বস্তা চিনি ও উত্তর কলাউড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে রুস্তুম আলীর বাড়ী থেকে ভারতে পাচারের জন্য ১৩৯ বস্তা মজুদকৃত সুপারী ও ১০৫ রুপিসহ ৩ জন চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ডালিয়া গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র তাইজুল ইসলাম (২৭),উত্তর কলাউড়া গ্রামের ফিরোজ আলীর পুত্র ইউনুছ মিয়া (২৮),মৃত লাল মিয়ার পুত্র আব্দুল লতিফ (৬৫)।

Manual1 Ad Code

সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক ও দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম ও বিজিবির সুবেদার মো.আবুল কালাম বাংলাবাজার কোম্পানি কমান্ডের বিজিবির সদস্যসহ উপজেলার বাংলাবাজার ইউনিয়নে উত্তর কলাউড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে রুস্তুম আলীর বাড়ীতে অভিযান পরিচালনা করে ১৩৯ বস্তা বাংলাদেশী সুপারিসহ ৩ জনকে আটক করে পুলিশ। পরে বাংলাবাজারের জজ মিয়ার বাড়ী থেকে ১৭০ বস্তা সুপারীসহ নরসিংপুর ইউনিয়নের তেরাপুর গ্রামের মৃত সাদ উল্লাহ’র পুত্র চেরাগ আলী (৪৪) ও বাড়ীর মালিক জজ মিয়ার ছেলে খোকন মিয়া (২৮)কে আটক করে থানা পুলিশ। এ ঘটনায় রবিবার থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।

Manual8 Ad Code

সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক বলেন চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। পাশাপাশি অবৈধ ব্যবসায়ী চেরাকারবারিদের বিরুদ্ধে তথ্য দিয়ে সকলকে সহযোগিতা করার আহবান জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ