ধারারগাঁও – হালুয়ারঘাট ব্রীজ নির্মাণে আমিই প্রথম সংসদে কথা বলেছি : পীর মিসবাহ্ এমপি

প্রকাশিত:সোমবার, ০৯ অক্টো ২০২৩ ১১:১০

ধারারগাঁও – হালুয়ারঘাট ব্রীজ নির্মাণে আমিই প্রথম সংসদে কথা বলেছি : পীর মিসবাহ্ এমপি

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:-  সুরমা ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক জননেতা অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এই এলাকার সন্তান হিসাবে আপনাদের সন্তান হিসাবে আমি বিগত দশ বছরে আমার সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে উন্নয়ন করার চেষ্টা করে গেছি। স্বাধীনতা পরবর্তী সময়ে এই এলাকায় ঢিমে তালে চলা উন্নয়নে অবহেলিত ছিল সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর। স্বাধীনতা পরবর্তী ৪২ বছরে যে উন্নয়ন ছিল তার চেয়েও অধিক উন্নয়ন কাজ আমি বাস্তবায়ন করেছি দশম ও একাদশ সংসদের সময়ে। তিনি বলেন ৪২ বছরে ৫ টি ব্রীজ ছিল সুরমা ইউনিয়নে দশ বছরে আমি ১২ টি ব্রীজ নির্মাণ করেছি গ্রামীণ রাস্তায়। কয়েক কিলোমিটার নতুন রাস্তা পাকা করণ করেছি আরও দুই কিলোমিটার পাকা রাস্তার কাজ চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন আরও ৫ কিলোমিটারের উপরে পাকা রাস্তা নির্মাণ কাজের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে সুরমা ইউনিয়নে। এই কাজগুলো বাস্তবায়ন শেষ হলে যোগাযোগে মডেল ইউনিয়ন হবে এই সুরমা।

Manual7 Ad Code

পীর মিসবাহ্ বলেন ধারারগাঁও হালুয়ারঘাটে সুরমা নদীর উপরে ব্রীজ নির্মাণ করার দাবী দীর্ঘ দিনের কিন্তু আমি সংসদ সদস্য হওয়ার পরেই জাতীয় সংসদে মানুষের দাবীটি সর্বপ্রথম আমিই উত্থাপন করেছি। আমার আগে কেউ এই দাবী বাস্তবায়নের উদ্যোগ পর্যন্ত নেননি। সংসদেই না শুধু মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও কথা বলেছি ডিও দিয়েছি।তিনিও আন্তরিক এই ব্রীজ নির্মাণের বিষয়ে। স্থানীয় সরকার মন্ত্রী সহ এলজিইডির প্রধান প্রকৌশলীকেও ডিও দিয়েছি দেখা করে বার বার কথা বলেছি। যার ফলশ্রূতিতেই হালুয়ারঘাটে সমীক্ষা করেছেন এলজিইডি, এলজিইডি এই ব্রীজটিকে তাদের প্রকল্পে অন্তভূক্ত করেছেন জানিয়ে পীর মিসবাহ্ বলেন দুঃখ জনক হলেও বলতে হয় কিছু কুচক্রী মতলববাজরা এটি নিয়ে নোংরা রাজনীতি করছে, যখন কিছুই ছিলনা তখন কেউ কথা বলেনি আমি যখন এটিকে সমীক্ষা করালাম প্রকল্পে অন্তভূক্ত করালাম তখন তারা ব্রীজ নির্মাণ হবে জেনেই এটি নিয়ে অপরাজনীতি শুরু করেছে, মানুষকে বিভ্রান্ত করছে এটি কাম্য নয় জানিয়ে তিনি বলেন এদের কথায় বিভ্রান্ত হবেন না হালুয়ারঘাটে ব্রীজ নির্মাণ হবেই।

Manual2 Ad Code

পীর মিসবাহ্ বলেন দশ বছরে এলাকার উন্নয়নে আমি কাজ করেছি, উন্নয়ন কতটুকুন করেছি তা আপনাদের সামনে দৃশ্যমান। আমি কথা দিয়েছিলাম আমি আমার বিত্ত ভৈবব বৃদ্ধির জন্য কাজ করবওনা আমি মানুষের উন্নয়নের জন্য সরকারের যারা দায়িত্ব্যে রয়েছেন তাদের দুয়ারে দুয়ারে যাব, কোনদিন আমার ব্যক্তিগত কোন কাজে আমি দ্বারস্থ হইনি তাদের।আমি শান্তি ও সম্প্রীতি রক্ষা করে দশ বছর মানুষের পায়ে পায়ে হেটেছি। আমার কোন সন্ত্রাসী বাহিনী কোন দালাল বাহিনী ছিলনা, আগামীতেও থাকবেনা। কোন মানুষ বলতে পারবেন না আমার ক্ষমতা আমি কারো ক্ষতির জন্য ব্যবহার করেছি। মানুষের সাহেব নয় মানুষের কর্মী হিসাবে আমি কাজ করে গেছি। আগামীদিনেও আমাকে আপনারা আপনাদের সকল প্রয়োজনে আপনাদের কর্মী হিসাবেই পাশে পাবেন। তিনি বলেন আমার সময় সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুরে কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে, যা অতীতের যেকোন সময়ের চেয়ে বেশি। শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগে আমিই সর্বাধিক উন্নয়ন এখানে করতে পেরেছি। পীর মিসবাহ্ বলেন সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে জাতীয় পার্টির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন লাঙ্গল মার্কার বিজয় আগামীদিনেও এই আসনে নিশ্চিত। আজকের হাজার হাজার মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করেছে।

Manual5 Ad Code

সোমবার বিকালে সুরমা ইউনিয়নের বেরিগাও প্রাইমারী স্কুল মাঠে দুপুর থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভাকে জনসমুদ্রে রূপান্তরিত করেন নেতা কর্মীরা।

এলাকার প্রবীণ মুরব্বী আলহাজ্ব মতিউর রহমানের সভাপতিত্বে ও জাপা নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি ও জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান রসিদ আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, সুরমা ইউপি জাপার আহ্বায়ক সিরাজুল ইসলাম, রঙ্গারচর ইউপি জাপার আহ্বায়ক ফয়জুর রহমান, লক্ষণশ্রী ইউপি জাপার আহ্বায়ক আব্দুল মান্নান, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, জাহাঙ্গীরনগর ইউপি জাপার যুগ্ন আহবায়ক এরশাদ আহমদ ও জাপা নেতা শাহআলম সুরমা ইউপি সদস্য মঙ্গল মিয়া প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি আব্দুল কদ্দুস, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সুনামগঞ্জ জেলার সহসভাপতি ইমরান আহমদ, লক্ষণশ্রী ইউপি জাপার যুগ্ন আহবায়ক ইউপি সদস্য মহিনুর মিয়া, সুরমা ইউপি জাপা নেতা আলম মিয়া, রহিম উদ্দিন, আনোয়ার হুসেন প্রমূখ।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ