দোয়ারাবাজারে গাঁজাসহ আটক ৩

প্রকাশিত:রবিবার, ০৮ অক্টো ২০২৩ ১০:১০

দোয়ারাবাজারে গাঁজাসহ আটক ৩

Manual1 Ad Code

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজারে গাঁজাসহ তিনজন মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

Manual3 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়,দোয়ারাবাজার থানার ওসি  বদরুল হাসান’র দিকনির্দেশনায় এসআই মুহাম্মদ আসলাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ নিয়ে শনিবার রাতে দিকে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল পুরানপাড়া গ্রামে সাদিক মিয়া পয়েন্টে  অভিযান পরিচালনা করে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত জুনাব আলী’র পুত্র আফজল হোসেন (৫০),মৃত রহমত আলী’র পুত্র আজম আলী (২৫) ও দোয়ারাবাজার উপজেলার সদরের মাছিমপুর গ্রামের ইউসুফ মিয়ার পুত্র  খলিল মিয়া (২৮)কে  ১(এক) কেজি গাঁজাসহ (মূল্য-বিশ হাজার টাকা) আটক করে পুলিশ।

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান, গাঁজাসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদক মামলা রুজ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ