দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ অক্টোবর)সকালে উপজেলার সদর ইউনিয়নের মাছিমপুর গ্রামের সুরমা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মাছিমপুর গ্রামের সুরমা নদীতে ভাসমান অবস্থায় অর্ধগলিত মরদেহ দুর্গন্ধ ছড়াচ্ছিলো। পরে নদীর পাড়ে গিয়ে একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত ওই মরদেহ ফুলে গিয়ে শরীরের বিভিন্ন অংশ অনেকটা বিকৃত হয়ে গেছে মরদেহটিতে পচন ধরেছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানান মরদেহের পরিচয় পাওয়া যায় নাই। তার পরিচয় অনুসন্ধানে কাজ চলছে