১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ২৬ সেপ্টে ২০২৩ ১১:০৯
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এ সময় মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন। সদ্য অবসরে যাওয়া সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকিও বঙ্গভবনে ছিলেন।
গত ১২ সেপ্টেম্বর বিচারপতি ওবায়দুল হাসানকে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।
Helpline - +88 01719305766