দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত:শনিবার, ২৩ সেপ্টে ২০২৩ ০৮:০৯

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

Manual7 Ad Code

এনামুল কবির মুন্না, দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজারে চিলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মন্নান মিয়া নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Manual7 Ad Code

শনিবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো ফজলে রব্বানি চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

Manual5 Ad Code

জানা গেছে, ইজারা বহির্ভূতস্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন কতিপয় বালু ব্যবসায়ীরা। এমন সংবাদের ভিত্তিতে শনিবার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া গ্রামের উকিল আলীর পুত্র বালু ব্যবসায়ী আব্দুল মন্নানকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উত্তোলন করা ২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো ফজলে রব্বানি চৌধুরী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ