দোয়ারাবাজারে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

প্রকাশিত:বৃহস্পতিবার, ২১ সেপ্টে ২০২৩ ০৭:০৯

দোয়ারাবাজারে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Manual4 Ad Code
দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজারে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মো:সুমজ আলী (২৩) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত মো:সুমজ আলী উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের নাছির উদ্দিনের পুত্র।
বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সুত্রে জানাযায়,মো:সুমজ আলী কৃষি কাজ করতেন। বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে বাড়ির পাশে কদম গাছের সঙ্গে রশিতে ঝুলছিল ওই যুবকের মৃতদেহ। পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে আশপাশের লোকজন এসে থানায় সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ( ওসি) মো:বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ