দোয়ারাবাজারে বিদেশী মদসহ মাদক কারবারি আটক

প্রকাশিত:বৃহস্পতিবার, ২১ সেপ্টে ২০২৩ ১১:০৯

দোয়ারাবাজারে বিদেশী মদসহ মাদক কারবারি আটক

Manual5 Ad Code

দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় তৈরী ৪৫ বোতল মদসহ সুজন মিয়া (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

Manual5 Ad Code

পুলিশ সুত্রে জানাযায়, মাদক কারবারি সুজন মিয়া দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন গ্রামে মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছে, এমন তথ্যের ভিত্তিতে বুধবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ( ওসি) বদরুল হাসানের দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ আতিয়ার রহমানের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের গো-চারণ মাঠের উত্তর পাশে বড়ই গাছের নিকটে তল্লাশি করে ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের বাঘইন গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র সুজন মিয়ার হেফাজতে থাকা প্লাস্টিকের ব্যাগের মধ্যে রক্ষিত প্লাস্টিকের ৪৫ বোতল ভারতীয় তৈরী অফিসার চয়েস মদ জব্ধসহ সুজন মিয়াকে আটক করে মামলা দায়ের করা হয়েছে। দোয়ারাবাজার থানার মামলা নং-১৬, তারিখ-২০/০৯/২০২৩ খ্রিঃ।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:বদরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মাদক কারবারি সুজন মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ