জগন্নাথপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস ডোবায় পড়ে আহত ৩০

প্রকাশিত:সোমবার, ১৮ সেপ্টে ২০২৩ ০৬:০৯

জগন্নাথপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস ডোবায় পড়ে আহত ৩০

Manual4 Ad Code

সুরমাভিউ:-  সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়েছে। এতে ৩০ জন নির্মাণশ্রমিক আহত হয়েছেন। সোমবার সকালে জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কের জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা একটি মিনিবাস সকাল ৭টার দিকে মিরপুরের শাসননবী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে যায়। এতে বাসের ৩০ শ্রমিক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। আহতরা পৌর এলাকার ভবেরবাজারে নির্মাণাধীন শেখ রাসেল স্টেডিয়ামের নির্মাণশ্রমিক বলে জানা গেছে।

Manual7 Ad Code

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সৃজনা সরকার তমা বলেন, আহতদের মধ্যে ৭ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবরে পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ