দোয়ারাবাজারে ভিজিডি চাল বিতরণ

প্রকাশিত:সোমবার, ১১ সেপ্টে ২০২৩ ০৬:০৯

দোয়ারাবাজারে ভিজিডি চাল বিতরণ

Manual2 Ad Code
এনামুল কবির মুন্না,দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে ভিজিডি কার্ডের আওতায় ১৭৯ জন হতদরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে ২বস্তা ৬০ কেজি চাল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সুরমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনের ৯ টি ওয়ার্ডে সর্বমোট ১৭৯ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ভিজিডি কার্ডের এই চাল বিতরণ করেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ। ২০২৩- ২০২৪ অর্থ বছরে ভিজিডি কর্মসূচীর আওতায় ইউনিয়নের দুস্থ প্রত্যেক নারীকে মাসে ৩০ কেজি করে এই চাউল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়ন পরিষদের সচিব শামছুল আলম, ইউপি সদস্য আহসান উদ্দিন, শাহজান মিয়া, হাছন আলী, মনির উদ্দিন, জামাল উদ্দিন, আব্দুর রউফ, শেফালি আক্তার,জাহানারা বেগম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ