দোয়ারাবাজারে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

প্রকাশিত:রবিবার, ১০ সেপ্টে ২০২৩ ০৭:০৯

দোয়ারাবাজারে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

Manual2 Ad Code
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটরসাইকেলের ধাক্কায় নয়ম মিয়া (৬৫) নামে বৃদ্ধ এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার(১০ সেপ্টেম্বর) বিকালে ৪ টার উপজেলার বোগলা ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের পাশে এ দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। বিকেলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত নয়ন মিয়া একই উপজেলার সুরমা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার জানান, বিকালে বোগলা বাজার থেকে বাড়ি ফেরার পথে মোল্লাপাড়া গ্রামের পাশে পথচারী নয়ন মিয়াকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিকালে তার মৃত্যু হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বদরুল হাসান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ