সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন শামীম চৌধুরী

প্রকাশিত:শনিবার, ০৯ সেপ্টে ২০২৩ ০৮:০৯

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন শামীম চৌধুরী

Manual6 Ad Code

সুরমাভিউ:-  সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শামীম আহমদ চৌধুরী।

Manual5 Ad Code

শনিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশপ্রাপ্ত কমিটিতে জেলা আওয়ামীলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শামীম আহমদ চৌধুরী।

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে কমিটি অনুমোদন হওয়ার পর থেকে তৃণমুল আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে বাঁধভাঙা উল্লাস দেখতে পাওয়া যায়। এ বিষয়ে তৃণমুল আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, শামীম আহমদ চৌধুরী হলেন কর্মীবান্ধব নেতা, দুঃসময়ের দলের জন্য কান্ডারী নেতা, তৃণমূল থেকে উঠে আসা দলের জন্য নিবেদিত পরিশ্রমী নেতা।

উল্লেখ্য, শামীম আহমদ চৌধুরী বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় সদস্য এবং সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

Manual8 Ad Code

শামীম আহমদ চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে দায়িত্ব দিয়েছেন। আমি আমার অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো ইনশাআল্লাহ। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ।

এ সংক্রান্ত আরও সংবাদ