১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ০৮ সেপ্টে ২০২৩ ০১:০৯
এনামুল কবির মুন্না,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):- সুনামগঞ্জের দোয়ারাবাজারে এগারো জুয়াড়ি আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ( ওসি) বদরুল হাসানের দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ সম্রাজ মিয়া, এসআই মুহাম্মদ আসলাম হোসেন, এসআই মোহাম্মদ আমীর খসরু নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই প্রকাশিত( তিলুরাকান্দি) গ্রামে আব্দুল কাদির দোকান ঘরের পিছনে কক্ষে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন এরুয়াখাই প্রকাশিত (তেলুরাকান্দি) গ্রামের -মোঃ মন্তু মিয়া ছেলে মোঃ আব্দুল কাদির (৩৫), মৃত আলতু মিয়ার ছেলে লায়েক মিয়া (৩৪), মৃত আব্দুস ছোবহান মিয়ার ছেলে মোঃ মঞ্জুর আলী (৩৫), মোঃ নুর মিয়া ছেলে মোঃ ফারুক মিয়া (৩০), মৃত শরীফ আলী ছেলে মোঃ মিলন মিয়া (৩০), মৃত ছায়েদ মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া (৩৮), মৃত আব্দুল আহাদ মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া (২৯), মৃত ছায়েদ মিয়ার ছেলে মোঃ সুরুজ মিয়া,আব্দুর রহিমের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩২) ও ফতেপুর গ্রামের -মোঃ হবি উল্লাহ ছেলে মোঃ মোছব্বির আলী (৩৫), একই গ্রামের মোঃ আসকর আলীর ছেলে মোঃ আলা উদ্দিন (২৭)।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো:বদরুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই প্রকাশিত( তিলুরাকান্দি) গ্রামে প্রতিরাতে জুয়া চলে আসছে। পরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আজ সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Helpline - +88 01719305766