সুনামগঞ্জ পৌর শহরের ৩২০০ শিশুর মধ্যে কলম ও ছাতা বিতরণ

প্রকাশিত:বৃহস্পতিবার, ৩১ আগ ২০২৩ ০৭:০৮

সুনামগঞ্জ পৌর শহরের ৩২০০ শিশুর মধ্যে কলম ও ছাতা বিতরণ

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:-  সুনামগঞ্জ পৌর শহরের ৩২০০ শিশুর মধ্যে কলম ও ছাতা বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ।

Manual6 Ad Code

ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এরিয়া প্রোগামের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে হাছননগর এলাকায় শিশু মধ্যে কলম ও ছাতা বিতরণ করা হয়েছে।

কলম ও  ছাতা বিতরণ করেণ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।

এসময় উপস্থিত ছিলেন,পৌর সভার প্যানেল মেয়র আহমেদ নূর, কাউন্সেলর মোশাররফ হোসেন, ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জের এপি ম্যানাজার স্টিপ তাপস চিসিম, প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবর্তী, উত্তম হালদার, আইটি মন সলোমান প্রমূখ।

Manual3 Ad Code

ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ অফিস জানিয়েছে, পৌর শহরের ১ থেকে ৯ টি ওয়ার্ডের রেজিস্ট্রার ও ননরেজিস্ট্রার ৩২০০ শিশুর মধ্যে ১২ টি করে কলম ও ১ টি করে ছাতা বিতরণ করা হয়েছে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ